সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্য আসনে ভর্তিকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ছ’ ইউনিটে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সাক্ষাৎকার ৩ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিটের আইন ও মুসলিম বিধান বিভাগে সাতটি এবং আল-ফিক্হ বিভাগে একটি আসন খালি হয়েছে। ৩ মার্চ সকাল ১০টায় অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিটের কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবনভোজনঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমবিএ এলামনাই অ্যাসোসিয়েশন ১২ মার্চ বনভোজনের আয়োজন করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনার সি-গালে এই বনভোজন হবে। এতে যেতে আগ্রহী অ্যাসোসিয়েশনের সব সদস্যকে ৫ মার্চের মধ্যে নিচে উল্লিখিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নাম নিবন্ধন করার অনুরোধ করা হলো। যাঁদের সঙ্গে যোগাযোগ করবেন: মো. মোকাম্মেল হক চৌধুরী (০১৭১৩৩৭৫০০০), মো. সালাহ উদ্দিন (০১৯১১২০৭৩০০) ও মো. শেকান্দার আলী (০১৭১৭৮৩৪৪১৫)। বিজ্ঞপ্তি।হাতির আক্রমণে রাঙামাটির লংগদু উপজেলার রাঙ্গিপাড়ায় হাতির আক্রমণে মনির হোসেন (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার কোনো একসময় বন্য হাতির পাল গভীর বন থেকে রাঙ্গিপাড়ার একটি জঙ্গলে চলে আসে। বেলা একটার দিকে মনির জঙ্গলের পাশ দিয়ে ইটভাটায় যাচ্ছিলেন। এ সময় একটি হাতি মনিরকে শুঁড় দিয়ে পেঁচিয়ে ছুড়ে মারে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিলাশ উদ্ধারনারায়ণগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বন্দর উপজেলার নাজিম উদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর ওই ব্যক্তির লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি।