সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনীঢাকার বেরাইদ মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রথম পুনর্মিলনী উৎসব ২৫ মার্চ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে শরিক হতে প্রাক্তন শিক্ষার্থীদের স্কুল চলাকালে অফিসে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিয়ে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। সাবেক শিক্ষকদেরও যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ০১৮২২-৮৯৪৬৪২, ০১৮২২-৭৫৮১২৪, ০১৭১১-১৭১৮১৯ মুঠোফোন নম্বরে জানা যাবে। বিজ্ঞপ্তি।ক্রীড়া প্রতিযোগিতারাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সিদ্দিকীস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৫ ফেব্রুয়ারি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন স্কুলের চেয়ারপারসন রিফাত আহমেদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন কৃতী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষার্থীদের অভিভাবকেরাও অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।দলিতদের জন্য আদমশুমারিতে দলিত জনগোষ্ঠীর পেশাভিত্তিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘শারি’ ও ‘বন্ধন’ এ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান। পিরোজপুর প্রতিনিধি।নদী বাঁচাতেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছেন খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের নেতারা। গতকাল বুধবার সকালে নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য নদী-নালা, খাল-বিল আজ মৃতপ্রায়। মাথাভাঙ্গা, ভৈরব এবং গড়াই নদীতে পলি জমায় শুকনো মৌসুমে পদ্মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কপোতাক্ষ নদ খনন না করা হলে এই অঞ্চলে আরও দুর্ভোগ বাড়বে। এ অবস্থায় নদীগুলো বাঁচানো জরুরি হয়ে পড়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।স্মারকলিপি প্রদানশিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ও শিক্ষানীতি বাস্তবায়নসহ ১৩ দফা সুপারিশ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল বুধবার মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সমিতির সভাপতি দীপক চন্দ্র দে, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মফিজ উদ্দীনসহ সমিতির অন্য নেতারা উপস্থিত ছিলেন। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।