সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় সংবর্ধনারংপুরের পীরগাছা উপজেলার মানিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আবদুল জলিলের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  পীরগাছা (রংপুর) প্রতিনিধি ভাষাসৈনিকের নামেমাদারীপুরের শিবচর উপজেলার একটি সেতু ভাষাসৈনিক আমির হোসেনের নামে নামকরণ করা হয়েছে। গত বুধবার এর উদ্বোধন করেন ভাষাসৈনিক আমির হোসেন এবং জাতীয় সংসদের হুইপ ও নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী। এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।  শিবচর (মাদারীপুর) প্রতিনিধিহাজতির মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে গতকাল বৃহস্পতিবার মো. নাজমুল (৩০) নামের এক হাজতি মারা গেছেন। তিনি শিবগঞ্জ উপজেলার চককীর্তি গৌরীশংকরপুর গ্রামের মৃত বখতিয়ার আলীর ছেলে। কারাধ্যক্ষ দিদার আলম জানান, দুপুর ১২টার দিকে নাজমুল বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পরই তিনি মারা যান। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জআটক ৩চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হিজবুত তওহিদের তিন সদস্যকে সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মিরসরাই বাজারে বই, সিডি বিক্রি ও প্রচারপত্র বিলি করার সময় স্থানীয় জনগণ তাঁদের ধরে পুলিশে সোপর্দ করে। তাঁরা হলেন নাঈম আল হোসেন, একরামুল হক ও জালাল বিন মাহদী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিগ্রেপ্তার ১বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিলহামলা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার অস্ত্রসহ আবুল কালাম নামের এক ব্যক্তিকে র্যাবের সদস্যরা গ্রেপ্তার করেছেন। তিনি বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বলে একটি অসমর্থিত সূত্র জানালেও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম কামাল বলেন, এ নামে তিনি কাউকে চেনেন না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারের বিষয়টি তিনি শুনেছেন। তবে তাঁর থানায় এ বিষয়ে কোনো মামলা হয়নি।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিআনন্দ মিছিলমৌলভীবাজার জেলা ছাত্রদলের একাংশ (খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ) গতকাল বৃহস্পতিবার শহরে আনন্দ মিছিল করেছে। ছাত্রদলের জেলা আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তারা এই মিছিল করে। মিছিল শেষে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী মারুফের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সেলিম মো. সালাউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ।  মৌলভীবাজার প্রতিনিধিপ্রশিক্ষণ অনুশীলনবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণ, সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুশীলন শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকে। ১২ দিনব্যাপী এই অনুশীলন অনুষ্ঠিত হবে সাভারে, বিএনসিসির নিজস্ব প্রশিক্ষণ এলাকায়। অবশ্য এ অনুশীলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৭ মার্চ। এই অনুশীলনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সেনা, নৌ ও বিমান শাখার ছয় শতাধিক ক্যাডেট। এ ছাড়া বিএনসিসিতে কর্মরত সামরিক অফিসার, বিটিএফও, পিইউও, টিইউও, সামরিক-বেসামরিক প্রশিক্ষক ও সাবেক ক্যাডেটরাও এতে অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তিবাসে ডাকাতিনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত বুধবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতির ঘটনার শিকার বাসযাত্রী মাধবদী বাবুরহাটের কাপড় ব্যবসায়ী আজমীর আহম্মেদ ও শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের বরপা এলাকা থেকে যাত্রীবেশী একদল ডাকাত বাসে ওঠে। সঙ্গে সঙ্গে ডাকাতেরা অস্ত্র দেখিয়ে বাসের চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে। তারা যাত্রীদের কাছ থেকে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ও কয়েকটি হাতঘড়ি লুটে যাত্রামুড়া এলাকায় নেমে মাইক্রোবাসে করে পালিয়ে যায়। নারায়ণগঞ্জ প্রতিনিধিউচ্ছেদ অভিযাননারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ও ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে গতকাল বৃহস্পতিবার তিনটি প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রউফ তালুকদার। এ সময় বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি