সংক্ষেপে সারা দেশ
উদ্বোধনচাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নবনির্মিত পৌরভবন গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। এ উপলক্ষে পৌরভবন চত্বরে আলোচনা সভার আয়োজর করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র মোস্তফা কামাল। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি।হেরোইনসহ গ্রেপ্তাররাজবাড়ী শহরের লোকোশেড এলাকা থেকে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে ২৩ পুরিয়া হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম তাইজু শেখ ও আবদুল মালেক। সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ কুমার বিশ্বাস জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।সেতু স্থাপনকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর সেতুর সংস্কারকাজ আগামী ৮ মার্চ রাত ১০টা থেকে ৯ মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। সেখানে বেইলি সেতু স্থাপন করা হবে। সেতু স্থাপনের সময় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়াগামী সব রকম হালকা যানবাহন কসবা-সালদা নদী ও ফকিরবাজার হয়ে কুমিল্লায় আসা-যাওয়া করবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।চার জেলে অপহূতসুন্দরবনের দুবলারচর এলাকা থেকে গত মঙ্গলবার জলদস্যুরা সাদ্দাম তালুকদার, মনসুর আকন, তুহিন মিয়া ও জাকির হোসেন নামের চার জেলেকে অপহরণ করেছে। তাদের সবার বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া এলাকায়। পিরোজপুর প্রতিনিধি।