সংক্ষেপে সারা দেশ
স্কুলছাত্রীর মৃত্যুখুলনার ডুমুরিয়া উপজেলায় ইরানী খাতুন (৯) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার মেছাঘোনা গ্রামের ইরানীকে তার মা থাপড় মারে। এ ঘটনায় সে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে ইরানীকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ডুমুরিয়া থানার সহকারী উপপরিদর্শক আবু বক্কার জানান, এ ব্যাপারে তাঁরা কিছু জানেন না। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি। গ্রেপ্তারপার্বত্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমাকে গতকাল শনিবার গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। রাঙামাটির নানিয়ারচর উপজেলার টিঅ্যান্ডটি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বিলাস চাকমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।