সংক্ষেপে সারা দেশ
অস্ত্রসহ গ্রেপ্তারবগুড়া-নওগাঁ সড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে গতকাল রোববার দুপুরে র্যাব অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে র্যাবের একটি দল বগুড়া-নওগাঁ সড়কের মুরইল পোড়াপাড়া নামক জায়গায় একটি বাসে ওই অভিযান চালায়। এ সময় তরিকুল ইসলাম (৩৫) নামের ওই যুবকের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।সাক্ষাৎকার ৯ মার্চ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া চ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার ৯ মার্চ সকাল ১০টায় ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মূল সনদপত্র, নম্বরপত্র, ছবি ও প্রবেশপত্রের মূল কপিসহ ওই দিন সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে। ৫ মার্চ ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বাধার মুখে ঙ ও চ ইউনিটের ভর্তির সাক্ষাৎকার স্থগিত করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।লাঠির আঘাতে মৃত্যুবগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট গ্রামে প্রতিবেশীর লাঠির আঘাতে বাবু মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বাবু বাড়ির পাশের একটি বাগান থেকে ঘাস নিচ্ছিলেন। এ সময় বাগানমালিক বাবলুসহ তাঁর ভতিজারা বাগিবতণ্ডার একপর্যায়ে বাবুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর গতকাল রোববার বাবুর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।