সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র উদ্ধারসিরাজগঞ্জে একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি বিমল কুমার চাকী জানান, গত রোববার বিকেলে পাবনার চাটমোহর রেলস্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসে জিআরপি সদস্যরা তল্লাশি চালান। এ সময় ট্রেনের একটি বগি থেকে তিনটি বিদেশি পিস্তল, ২২টি গুলি ও ছয়টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জলাশ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর থেকে গতকাল সোমবার সকালে রওশনারা বেগম রেশমী (২৩) নামে কারখানার এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আশুলিয়ার কবিরপুরের তোহা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, রেশমী ও তাঁর স্বামী সোহেল রানা সোহাগির টেক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত রোববার রাতে ঝগড়ার জের ধরে সোহেল রেশমীকে মারধর করেন। ওই রাতেই ঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রেশমী আত্মহত্যা করেন।  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি৭৬ কাঁচা ঘরে আগুন চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন কলোনির ৭৬টি কাঁচা বসতঘর গতকাল সোমবার আগুনে পুড়ে গেছে। রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘আমাদের তিনটি ইউনিটের নয়টি গাড়ি গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২৭৩ কক্ষবিশিষ্ট ৭৬টি কাঁচা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামপ্রকাশ্যে ছিনতাইরাজধানীর গুলশানের ব্যস্ত সড়কে গতকাল সোমবার বিকেলে অস্ত্র দেখিয়ে সোয়া নয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গুলশান এভিনিউয়ের নয় নম্বর ভবনের প্যাসিফিক গ্রুপের সহকারী হিসাবরক্ষক জিয়াউর রহমান ও আবদুল কুদ্দুস স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গুলশান শাখা থেকে নয় লাখ ২০ হাজার টাকা তুলে অফিসে আসছিলেন। অফিসের অদূরে সিমেন্স ভবনের সামনে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।  নিজস্ব প্রতিবেদকদেশে ফিরছেন ৩৭ বন্দীপশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কারাগারে ১১২ জন বাংলাদেশি বন্দী একটানা ছয় দিন অনশন করার পর গতকাল সোমবার দুপুর ১২টার দিকে তা প্রত্যাহার করেছেন। বাংলাদেশ সরকার ৩৭ জন বন্দীকে ফেরত নেবে—এমন খবরের ভিত্তিতে তাঁরা অনশন প্রত্যাহার করেন। রায়গঞ্জ কারাগারের সুপার বিদ্যুৎ কুমার রায় গতকাল প্রথম আলোকে বলেছেন, বন্দীদের বাংলাদেশ সরকার গ্রহণ করছে, এ খবর পাওয়ার পর বন্দীরা অনশন প্রত্যাহার করেন।  কলকাতা প্রতিনিধিসভায় হামলাঢাকার দোহার উপজেলায় গতকাল সোমবার পৌর ছাত্রদলের সভায় সন্ত্রাসী হামলা হয়েছে। এতে পৌর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দোহার পৌরসভা ছাত্রদল সোমবার সন্ধ্যায় জয়পাড়ার একটি রেস্তোরাঁয় ওই সভার আয়োজন করে। সভা চলাকালীন একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পৌর ছাত্রদলের সভাপতি জুলহাস উদ্দিন ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আহত হন।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি