সংক্ষেপে সারা দেশ
নৌবিহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমসিজেএএ) উদ্যোগে ১৮ মার্চ ২০১১ শুক্রবার নৌবিহার অনুষ্ঠিত হবে। চাঁদা দেওয়ার শেষ তারিখ: ১৫ মার্চ। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: প্রতিদিন টিএসসি (সন্ধ্যা ছয়-আটটা)। অথবা, মোয়াজ্জেম-০১৭১২০৫৯৭৮৭, রোবায়েত-০১৭১১৬১৬৯৭২ পিপুল-০১৭১২০৬১৪১৫, নাজমুল-০১৭৩১২৬৬৮৮৬, সুজন-০১৯১২২৫৭০৪৪, আলমগীর-০১৯৩৭২৭৭৮৬২, শামসুল-০১৭১২১২১৯২৮, লিটন-০১৭১২৮৩৮৬১১। বিজ্ঞপ্তি।প্রতিযোগিতানকশিকাঁথা, শাড়িসহ ও নানা ধরনের পোশাক অলংকরণে যশোরের সূচিশিল্পের সুনাম রয়েছে। এই গৌরব ধরে রাখতে ঢাকার ফোঁড় ক্রাফটস ও যশোরের চারুপীঠের (চারুকলা গবেষণা ইনস্টিটিউট) যৌথ উদ্যোগে সূচিশিল্প প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চারুপীঠ প্রাঙ্গণে প্রথম পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮৫ জন নারী-পুরুষ অংশ নেন। সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। যশোর অফিস।অনশন চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অনশন করেছেন রাজশাহী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শ্রমিক-কর্মচারীরা। কেন্দ্র-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে তাঁরা সড়ক ভবনে এই কর্মসূচি পালন করেন। শ্রমিক-কর্মচারীরা জানান, ওয়ার্কচার্জড ভিত্তিতে সারা দেশে সাত হাজার ২০৬ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও তাঁদের চাকরি স্থায়ী করা হয়নি। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।বাউন্ডারি কুইজের ড্রসিরাজগঞ্জে ‘প্রথম আলো বাউন্ডারি কুইজ’-এর সপ্তম দিনের ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রথম আলোর সিরাজগঞ্জ কার্যালয়ে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলার মওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম। এতে বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র মো. বেল্লাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার সদস্য রুবেল, মুকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।পুশব্যাককক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল মঙ্গলবার মিয়ানমারের দশজন নাগরিককে আটকের পর পুশব্যাক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় অনুপ্রবেশকালে ওই দশজনকে আটক করেন বিজিবির সদস্যরা। দুপর সাড়ে ১২টার দিকে তাদের পুশব্যাক করা হয়। ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।