সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলিত লাশ উদ্ধারফরিদপুরে নগরকান্দা উপজেলার কুমার নদ থেকে গতকাল বুধবার শামসুল শেখ (৭৫) নামের এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শামসুলের বাড়ি সালথা উপজেলার লক্ষ্মণদিয়া গ্রামে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শংকর কুমার দাস বলেন, নদে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ফরিদপুর অফিসতিন মাসের কারাদণ্ড ইভ টিজিংয়ের দায়ে মেহেরপুর শহরের কালাচাঁদপুর পাড়ার মোহাম্মদ আলী নামে এক যুবককে গতকাল বুধবার তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অবিডিও মার্ডি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ইভ টিজিংয়ের দায়ে মোহাম্মদ আলীকে আটক করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। অবিডিও মার্ডি বলেন, পুলিশ খবর দিলে তিনি আটক যুবককে নিয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়। মেহেরপুর প্রতিনিধি২৪তম বিসিএস ফোরাম২৪তম বিসিএস ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হবে কাল শুক্রবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিকেল সাড়ে চারটায় ওই সভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আল-আমীন এবং সাধারণ সম্পাদক এস এম মনজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই সাধারণ সভায় ২৪তম বিসিএস ফোরামের সব সদস্যকে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত যোগাযোগ: ০১৭১১-৩৯৫৪৯৪ ও ০১৭১৮-৩৭৮১৪১। নিজস্ব প্রতিবেদক।শিক্ষকদের দাবি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের স্থগিত করা টাইম স্কেল চালু ও প্রতি মাসের বেতন পরবর্তী মাসের ৭ তারিখে ছাড় করাসহ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সম্মেলন করে তারা এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সমন্বয়কারী রঞ্জিত কুমার সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষকনেতা মাহফুজা খানম, মো. শাহজাহান আলম সাজু, নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ। নিজস্ব প্রতিবেদক।কেউ গ্রেপ্তার নেইরিকশা ব্যবসায়ী সালাউদ্দিন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খিলগাঁও থানা সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে নিহত সালাউদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, জমিজমা-সংক্রান্ত সালিসি বৈঠকে সালাউদ্দিনের ভাইবোন ও ভাগ্নেরা তাঁকে পিটিয়ে হত্যা করে। নিজস্ব প্রতিবেদক।কারেন্ট জাল জব্দ মেঘনা নদীতে অভিযান চালিয়ে গত তিন দিনে স্থানীয় প্রশাসন প্রায় ৪০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে। পরে জালগুলো মেঘনার চরে পোড়ানো হয়। মৎস্য কার্যালয় সূত্র জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাসের নেতৃত্বে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিন নদীতে অভিযান চালানো হয়। এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।