সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাগনভূঞায় ডাকাতিফেনীর দাগনভূঞার দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানান, গত বুধবার রাতে ২৫ থেকে ৩০ জন ডাকাত এয়াকুবপুর গ্রামের পণ্ডিতবাড়িতে এবং দুধমুখা গ্রামের পাঠানবাড়িতে হানা দেয়। তারা দুই বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফুর রহমান ডাকাতির কথা শুনেছেন বলে জানান। নিজস্ব প্রতিবেদক, ফেনী।হাতেনাতে ধরাচাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মধ্য কলাদী এলাকায় কালু প্রধানীয়ার বাসায় চুরি করে ফেরার পথে মমিন প্রধান (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছে জনতা। পরে তাঁকে উত্তম-মধ্যম দিয়ে থানায় সোপর্দ করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, মমিনের দেওয়া তথ্যানুযায়ী পুরো চক্রটির সন্ধানের জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। তাঁর নামে থানায় মামলা হয়েছে। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি।১৪৪ ধারা জারিসিলেটের বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি একই স্থানে একই সময়ে সভা আহ্বান করায় গতকাল বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর বাজারসংলগ্ন মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় পূর্ব নির্ধারিত জনসভা ছিল ইউনিয়ন বিএনপির। পরে গত বুধবার একই স্থানে একই সময়ে সভার ঘোষণা দেয় স্থানীয় আওয়ামী লীগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম খান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল সকাল নয়টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি।ডিলারশিপ বাতিলমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুই জনের ওএমএসের ডিলারশিপ বাতিল হয়েছে। উপজেলার আলীনগর ইউনিয়নের মোহাম্মদ আলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আয়ুব আলী ও আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশীদকে নিয়ম লঙ্ঘন করে ডিলার নিয়োগ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে গতকাল তাঁদের ডিলারশিপ বাতিল করা হয়। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।