সংক্ষেপে সারা দেশ
অভিনন্দনবিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী হওয়ায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আশা করি কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে গোটা বিশ্বকাপে সাফল্যের এই ধারা বাংলাদেশ দল অব্যাহত রাখবে।’ জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, এ ধারা অব্যাহত থাকলে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল হবে। নিজস্ব প্রতিবেদক।অ্যাম্বুলেন্স প্রদানকরপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছে ব্যাংক এশিয়া। ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী গতকাল শনিবার আঞ্জুমান মুফিদুল ইসলামের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি লায়ন আবদুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদান হিসেবে দেওয়া অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইরফান উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়া এর আগে মতিউর রহমান ফাউন্ডেশনকে অনুদান হিসেবে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিল। বিজ্ঞপ্তি।সহায়তা প্রদানরাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গিপাড়া ও শান্তিনগর এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল এক অনুষ্ঠানে ২৭টি আদিবাসী ও তিনটি বাঙালি পরিবারকে নগদ তিন হাজার টাকা ও একটি করে মশারি দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।