সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা আটক চাঁদপুরে গত শনিবার দুটি লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা আটক করা হয়েছে। আটক জাটকার দাম প্রায় চার লাখ টাকা। জেলা টাস্কফোর্সের জাটকাবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে ওই অভিযান চালানো হয়। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম এম বি ফাহিম অভিযানে নেতৃত্বে দেন। এদিকে, চাঁদপুরের মৎস্য বণিক সমিতি জাটকা বেচাকেনা না করার ঘোষণা দিয়েছে। চাঁদপুর প্রতিনিধি।সাধারণ সভা‘বাংলাদেশ ডেন্টাল পরিষদ’ কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা ১৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের আ কা মু গিয়াস উদ্দিন মিল্কি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ডেন্টাল পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ও মহাসচিব এ কে এম মূসা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে ডিপ্লোমার সনদপ্রাপ্ত সব মেডিকেল টেকনোলজিস্টকে (ডেন্টাল) উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।সভাপতি নির্বাচিতবাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে গত ১ মার্চ অধ্যাপক মাহমুদ হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৭৫ সালে স্বর্ণপদকসহ এফসিপিএস এবং ১৯৮২ সালে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। দেশ ও বিদেশের মেডিকেল জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। বর্তমানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি। এ ছাড়া তিনি হামদর্দ বোর্ড ট্রাস্টিজের সম্মানিত সদস্য। বিজ্ঞপ্তি।