সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারখুলনা মহানগরের লবণচরা এলাকার শিপইয়ার্ড খাল থেকে গতকাল সোমবার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। খুলনা থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির জানান, ওই খালে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত ১৫ দিনে ওই এলাকা থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হলো।  নিজস্ব প্রতিবেদক, খুলনাবিসিএস ফোরাম মোহাম্মদ আল আমীনকে সভাপতি ও এস এম মনজুর আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৪তম বিসিএস ফোরামের নতুন কমিটি করা হয়েছে। গত শুক্রবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি নির্বাচন করা হয়। ৪৫ সদস্যের এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তিপরীক্ষা ১৮ মার্চ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরে (আইএসপিআর) সহকারী পরিচালক ও সহকারী তথ্য কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে আটটার আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ইতিমধ্যে আবেদনকারীদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিবাকৃবি ৮৭ ব্যাচবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের বিভিন্ন অনুষদের সতীর্থদের সংগঠন ‘বাউ এইটি সেভেন’-এর পুনর্ির্মলনী ১৮ মার্চ ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় তথ্যের জন্য বুলবুল (০১৫৫২৫৪০৮৮৬), আলী (০৭১১৭০১৪৯৬) তেনজিং (০১৭১১৫৭৩৫৯৭) শামীম (০১৭১৭০৭০৭৩৬) এবং সুরজিত (০১৭১১৯৬৯৩১৮)-এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিমানববন্ধনসাতক্ষীরায় গতকাল সোমবার নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে। জেলা শহরের দ্য পোল স্টার উচ্চবিদ্যালয়ের সামনে বেসরকারি সংস্থা স্বদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীদের নিরাপদে চলাচল নিশ্চিত করার দাবি জানান।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা