সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুর মৃত্যুগাইবান্ধার গোবিন্দঞ্জের হাতিয়াদহ গ্রামে গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার গন্ধববাড়ী গ্রামের রেজাউল করিমের মেয়ে রিয়া (৬) গতকাল সকালে হাতিয়াদহ গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। দুপুরের দিকে রিয়া ও তার মামাতো বোন ময়না (৭) বাড়িসংলগ্ন একটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ তারা পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গাইবান্ধা প্রতিনিধি।নবজাতকের লাশপাবনা শহরের একটি মার্কেটের কাছ থেকে গতকাল মঙ্গলবার এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গতকাল সকালে পৌর হকার্স মার্কেটের পেছনের একটি নর্দমায় লাশটি দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন বলেন, শিশুটিকে জন্মের পরপরই ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। পাবনা অফিস।শিশুর লাশ উদ্ধার মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামে টয়লেটের টাংকি থেকে গতকাল মঙ্গলবার ইয়াদুল শেখ নামের দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, সোমবার রাতে অজ্ঞাত পরিচয় কেউ তাকে হত্যা করেছে। থানার এসআই আবুল কালাম জানান, সোমবার রাত আটটার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় শিশুটির মা পান্না বেগম পাশের ঘরে বাতি আনতে যান। বাতি নিয়ে ফেরার পর দেখেন তাঁর ছেলে ঘরে নেই। পরে সকালে টয়লেটের টাংকির ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। রাজৈর থানার ওসি মশিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি।