সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনগাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। দেবোত্তর রামনাথপুর ও সুন্দইল ভূমিহীন সমিতি এবং পূর্ব সমসপাড়া, উত্তরপাড়া ও নোদাপুর ভূমিহীন সমিতির উদ্যোগে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর বাজারে এই মানববন্ধন করা হয়। এতে এলাকার সহস্রাধিক ভূমিহীন নারী ও পুরুষ অংশ নেন। এ সময় সরকারের নীতিমালা অনুসারে ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টন করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবি জানানো হয়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।মুচলেকাসামাজিক অবক্ষয় রোধে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে স্কুল-কলেজের ৭৭ জন শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত শহরের চিড়িয়াখানা, পৌর উদ্যান ও বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এসব শিক্ষার্থীকে আটক করে মুচলেকা নেওয়া হয়। এদের মধ্যে ৩৯ জন ছাত্র ও ৩৮ জন ছাত্রী। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, স্কুল ও কলেজ চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।নতুন কমিটিফরিদ আহম্মেদ ভূঞা ও ইঞ্জিনিয়ার ফখরুল হায়দার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন এ এইচ এম নোমান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাব্বত উল্লাহ, এ কে এম জসীম উদ্দীন, মো. নূরুল আমিন, আবুল কালাম আজাদ, সফিক মাহমুদ. সুলতান মাহমুদ ও কর্নেল (অব.) মোহাম্মদ নুরন নবী। ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য পদগুলোর মধ্যে মো. আনোয়ারুল হক ও গিয়াস উদ্দিন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক, আবুল বাশার শেখ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।