সংক্ষেপে সারা দেশ
পাঠাগার উদ্বোধন প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার গতকাল বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। বিকেল পাঁচটায় প্রথম আলোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে এর উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস। এ সময় বন্ধুসভার উপদেষ্টা দিলনাশি মোহসেন ও শাহ মো. আলমগীর খান; বন্ধুসভার সভাপতি মহিউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক নূরুল হকসহ বন্ধুরা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।নির্বাচনলালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ, সিপিবি, জাসদ ও জাতীয় পার্টি-সমর্থিত প্যানেল ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে সিরাজুল ইসলাম খান ৪৯ ভোট পেয়ে সভাপতি ও সফুরা বেগম ৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৮৭ জন ভোটারের মধ্যে ৮৬ জনই ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আমিনুল ইসলাম। লালমনিরহাট প্রতিনিধি।নৌকা জব্দকক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও একটি নৌকা জব্দ করেছেন। বিজিবি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার নায়েক সুবেদার সফিকুর রহমানের নেতৃত্বে বিজিবির জওয়ানরা নাফ নদের বেড়িবাঁধের আড়াই নম্বর স্লুইসগেট এলাকা থেকে ৫৭৬ ক্যান বিয়ার, ৯৯ বোতল চোলাই ও ৭২ বোতল বিদেশি মদ এবং একটি কাঠের নৌকা উদ্ধার করেন। থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জিত কুমার বড়ুয়া জানান, ঘটনায় বিজিবি মামলা করেছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।