সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি মেলাযশোরের কেশবপুরে গতকাল শুক্রবার তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। কেশবপুর পাবলিক ময়দানে এই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও যশোর-৬ আসনের সাংসদ শেখ আবদুল ওহাব। কেশবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন সংসদের হুইপ শেখ আবদুল ওহাব ও উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান। কেশবপুর (যশোর) প্রতিনিধিসহায়তাকুমিল্লার চৌদ্দগ্রামে গত বৃহস্পতিবার ৩০টি পরিবারের প্রতিটিকে একটি করে বকনা বাছুর এবং আরও ৩০টি পরিবারের প্রতিটিকে দুই বান্ডেল করে ঢেউ টিন দেওয়া হয়েছে। ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় পরিবারগুলোকে এই সহায়তা দেওয়া হয়। এ সময় জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ মো. মুজিবুল হক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কুমিল্লার উপপরিচালক রহমত উল্লা ও চৌদ্দগ্রামের পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাশিশুমেলাচট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে গতকাল শুক্রবার দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। এতে প্রায় ২৫০ জন শিশু দেশাত্মবোধক গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। চট্টগ্রাম প্রেসক্লাব ও ওয়েল গ্রুপ যৌথভাবে এ মেলার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামকম্পিউটার ল্যাবজামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি কম্পিউটার ল্যাব চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক খান জানান, ‘ল্যাব পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়াটা খুবই জরুরি।’ জামালপুর প্রতিনিধিমামলা দায়েরচট্টগ্রামের আনোয়ারায় পাহাড় কাটা বন্ধ করতে গত মঙ্গলবার পরিবেশ আইনে একটি মামলা হয়েছে। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র দেয়াং পাহাড় থেকে মাটি কেটে বিক্রি করছে। ৩ মার্চ উপজেলার বটতলী ইউনিয়ন ভূমি উপসহকারী মোহাং মুছা আলী ওই মামলা করেন। মামলায় মুখলেছুর রহমান, মোহাং রাসেল, রহিমসহ সাত-আটজনকে আসামি করা হয়। আনোয়ারা থানার ওসি জালাল উদ্দিন আহমদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।বিজ্ঞান মেলাকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গতকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন মেলার উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন, জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।