সংক্ষেপে সারা দেশ
মোমবাতি মিছিলনিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় গত শনিবার রাতে মোমবাতি মিছিল হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বোদা উপজেলা শাখা এ মিছিলের আয়োজন করে। পরে এক সমাবেশে জেলা ছাত্র ইউনিয়নের সদস্য রহমত আলী, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জানান, উপজেলায় তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের অভাবে কৃষকের ক্ষতি হচ্ছে এবং শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না। পঞ্চগড় প্রতিনিধি।চাল উদ্ধাররাজশাহীর তানোর উপজেলা থেকে গতকাল রোববার আড়াই টন ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী উল শহীদের নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সানাউল হক ও পুলিশ পৌর এলাকার এমরান মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করে। থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, এ ব্যাপারে এমরান মণ্ডলকে আসামি করে সানাউল হক মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।একজন গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের চিহ্নিত সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি টারজান ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম জানান, গত শনিবার সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল (বেহারীপাড়া) গ্রামে আত্মগোপনে থাকা লিটনকে গ্রেপ্তার করা হয়। তাকে গতকাল রোববার ঢাকায় পাঠানো হয়েছে। দিনাজপুর অফিস।ডাকাত গ্রেপ্তারনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রাম থেকে গত শনিবার ডাকাতি মামলার আসামি কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) রসূল আহম্মদ নিজামী জানান, শনিবার রাতে ঝটিকা অভিযান চালিয়ে কামালকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাকে বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নোয়াখালী অফিস।