সংক্ষেপে সারা দেশ
পুলিশ নিখোঁজ!বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আসাদুজ্জামান নামের এক পুলিশ সদস্য দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার মহাস্থানগড় জাদুঘরের অস্থায়ী ক্যাম্পে কর্মরত ছিলেন। আসাদুজ্জামান কুড়িগ্রামের চিলমারী উপজেলার বেলেরভিটা গ্রামের মোহম্মদ আলীর ছেলে। পুলিশ জানায়, গত রোববার থেকে তাঁকে ক্যাম্পে দেখা যাচ্ছে না। এ ব্যাপারে গতকাল সোমবার সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। থানার ওসি আবু মোকাদ্দেম আলী জানান, আসাদুজ্জামানকে খোঁজা হচ্ছে। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবইমেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরে গতকাল সোমবার থেকে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। উপজেলার সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই মেলার আয়োজন করেছে। বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই পরিষদের সভাপতি আবদুল খালেক। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনন্দ কুমার, পৌরসভার মেয়র আবদুর রহমান প্রধান প্রমুখ। মেলা ২৮ মার্চ পর্যন্ত চলবে। পাবনা অফিসলাশ উদ্ধারকক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক রাখাইনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া ১৪ নম্বর সেতুর নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিনীতিশ-নাছিম জয়ীকৃষিবিদ ইনস্টিটিউশন নির্বাচনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। সভাপতি পদে নীতিশ চন্দ্র দেবনাথ এবং মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম জয়লাভ করেন। অন্য বিজয়ীরা হলেন, জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মোবারক আলী ও সরদার আবুল বাশার। যুগ্ম মহাসচিব পদে মোহাম্মদ সাইদুর রহমান ও ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সমীর চন্দ প্রমুখ। বিজ্ঞপ্তি।