সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রসহ গ্রেপ্তারবাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রাম থেকে গত সোমবার একটি পাইপগানসহ রুহুল আমিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান, গজালিয়া ফাঁড়ির পুলিশ সোমবার রাত সাড়ে ১০টার দিকে রুহুলকে ওই অস্ত্রসহ গ্রেপ্তার করে। তাঁর বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বটতলা গ্রামে। বাগেরহাট প্রতিনিধি।কমিটি গঠিত কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে গতকাল মঙ্গলবার ফটোসাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে ফোকাস বাংলার কুমিল্লা প্রতিনিধি ওমর ফারুকীকে সভাপতি, প্রথম আলোর কুমিল্লার আলোকচিত্রী এম সাদেককে সাধারণ সম্পাদক ও কুমিল্লার কাগজ-এর আলোকচিত্রী হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।