সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদর গ্রাম থেকে গত মঙ্গলবার ২০টি ইয়াবা বড়িসহ ইসমাইল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুক জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। অপর দুই আসামি হলেন মো. সেলিম ও রিপন মিয়া। গতকাল বুধবার ইসমাইলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।কারাদণ্ডকিশোরগঞ্জের নিকলী উপজেলায় আমির আলী নামে এক ব্যক্তিকে গত মঙ্গলবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মঙ্গলবার আমির আলীর বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে আধা কেজি গাঁজাসহ তাঁকে আটক করে পুলিশ। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এই শাস্তি দেন। ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।বাৎসরিক ওরসসিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত দরগাহপাড়ার মখদুমিয়া জামে মসজিদ ও মাজার শরিফ প্রাঙ্গণে হজরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনী (রহ.)-এর দুই দিনব্যাপী বাৎসরিক ওরস আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লি মাজারে আসতে শুরু করেছেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।