সংক্ষেপে সারা দেশ
১৮ জেলে আটকচাঁদপুরে জাটকা নিধন বিরোধী জেলা টাস্কফোর্স গত বুধবার মেঘনায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ১৮ জেলেকে আটক করেছে। অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। পরে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। আটক জেলেদের সবার বাড়ি সদর উপজেলায়। আমিনুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। চাঁদপুর প্রতিনিধি।পুরস্কার গ্রহণমহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জিআইজেডের নারী নির্যাতন প্রতিরোধে ‘নারী নির্যাতন বন্ধ করি, সবাই সুখের সমাজ গড়ি’ শীর্ষক গণসচেতনতামূলক বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেড সৃজন সম্মান গোল্ড পুরস্কার লাভ করেছে। একটি কোম্পানির কনডমের বিজ্ঞাপনের জন্য ব্রোঞ্জপদকও পেয়েছে অ্যাডকম। অ্যাডকমের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি কলকাতায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সংস্থার পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন। বিজ্ঞপ্তি।একজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকা থেকে গত বুধবার পাঁচটি মামলার আসামি রবিন চৌধুরী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন জানান, রবিনের বিরুদ্ধে হত্যা, পুলিশের অস্ত্র লুট, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।সংবর্ধনানেত্রকোনার পূর্বধলা উপজেলার ১৮ জন মুক্তিযোদ্ধাকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে পূর্বধলা ডিগ্রি কলেজ। এ উপলক্ষে কলেজ চত্বরে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ওয়ারেসাত হোসেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।