সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ গ্রহণপটুয়াখালীর বাউফল ও দশমিনা উপজেলার নবনির্বাচিত ১৯ জন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। এ সময় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকীসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পটুয়াখালী অফিস।যাবজ্জীবনবাগেরহাটে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের গণি শেখকে স্ত্রী মাজেদা দা দিয়ে বুকে কোপ দেন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাগেরহাট প্রতিনিধি।লাশ উদ্ধারসিরাজগঞ্জ শহরের ধানবান্ধি মহল্লার জে সি রোড-সংলগ্ন একটি নালা থেকে গতকাল বৃহস্পতিবার আবদুল হামিদ (৫৫) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ জানান, ওই নালার পানির মধ্যে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। আবদুল হামিদের বাড়ি শহরের হোসেনপুর এলাকার বাগানবাড়ী মহল্লায়। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।শিবিরের হামলানোয়াখালীর চাটখিল পৌর শহরের কারী মোহাম্মদউল্যা মার্কেটে গত বুধবার একদল শিবির ক্যাডার জামায়াত কর্মী নুরনবী রিপনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নুরনবী রিপন শিবির-ক্যাডার মাহফুজ আলম, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম ও মিজানসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গতকাল মামলা করেছেন। থানায় উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।