সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অনুদানপ্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত তয়জাল হোসেনের চিকিৎসার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর অনুদানের চেক তয়জালের হাতে তুলে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলাম ও সহসভাপতি সাইদুর রহমান উপস্থিত ছিলেন। কয়েক দিন আগে এক সড়ক দুর্ঘটনায় তয়জাল তাঁর ডান হাত হারান। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।তিন বখাটের কারাদণ্ডসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শুক্রবার তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের আলাল মিয়া (২৮), মোজাফফর (৩০) ও রফিক মিয়া (২৭)। জানা গেছে, ছোট ঘাগটিয়া গ্রামের ওই দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন ওই তিন যুবক। সুনামগঞ্জ প্রতিনিধি।উদ্বোধন সিলেটের বিয়ানীবাজারে গতকাল শুক্রবার একটি ক্যানসার হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম এ নির্মাণকাজের ঘোষণা দেন। পৌর এলাকার দাস গ্রামে ৬১ শতক জমিতে এই হাসপাতাল নির্মাণ করা হবে। চারতলাবিশিষ্ট এই হাসপাতালের নির্মাণব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। যুক্তরাজ্যপ্রবাসী বাঙালিরা এর অর্থায়ন করছেন। বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি।