সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-ছেলে গ্রেপ্তারফেনী শহরের মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার ২৫০ গ্রাম হেরোইন, ৫০ বোতল ফেনসিডিল ও নগদ লক্ষাধিক টাকাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আমির হোসেন ও তাঁর ছেলে শহিদুল ইসলাম। সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ফেনী।অস্ত্রসহ গ্রেপ্তারচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার টিলাপাড়ার পূর্ব নাথপাড়ায় গত শুক্রবার হিন্দুদের মহোৎসব অনুষ্ঠানে চাঁদাবাজি করতে এসে পুতিয়াকান্তি নাথ নামের এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছেন। খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে একটি কাটাবন্দুক ও ১১টি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে। থানার ওসি মফিজ উদ্দিন বলেন, পুতিয়াকান্তি নাথের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ, ছয়-সাতটি মামলা রয়েছে। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি।