সংক্ষেপে সারা দেশ
অগ্নিকাণ্ডবান্দরবানের রুমা উপজেলার রেমাক্রীপ্রাংসা ইউনিয়নের বম সম্প্রদায়ের তামলৌপাড়ায় গত শনিবার ৩১টি পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিংসমলিয়ান বম জানিয়েছেন। এলাকাবাসী জানান, বিকেল চারটার দিকে একটি ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। রুমা (বান্দরবান) সংবাদদাতা।লাশ উদ্ধারফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় লিটন মুনশি (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ গত শনিবার উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় জড়িত সন্দেহে লিটন মুনশির মামি অঞ্জনা খানমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, নিহত লিটনের চাচা নওশের মুনশি মামলা করেছেন। ফরিদপুর অফিস।