সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি রেলস্টেশনে আন্তনগর তিতুমীর ট্রেন থেকে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গতকাল সোমবার রাজশাহী থেকে নীলফামারীগামী ট্রেনটিতে অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগে রাখা দুটি ভারতীয় রিভলবার, ৩৯টি গুলি ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিপানিতে ডুবেফরিদপুরের সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের কাউলীকান্দা গ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। এলাকাবাসী জানান, গ্রামের মো. রফিকের ছেলে ফয়সাল (৫) ও মো. ইউনুসের মেয়ে জেসমিন (৭) বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে নিলে তিনি দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর অফিসস্মারকলিপিঅবিলম্বে খেতমজুরদের জন্য পল্লি রেশনিং চালু, গ্রামীণ মজুরদের জন্য সারা বছর কাজ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আসন্ন বাজেটে খেতমজুরসহ গ্রামীণ মজুরদের জন্য পৃথক বরাদ্দ ও ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি আবার চালুসহ ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার ও চান্দিনা উপজেলা শাখা। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিলাশ উদ্ধাররাজধানীর দক্ষিণ বনশ্রীর ভাড়া ফ্ল্যাট থেকে গতকাল সোমবার রাতে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর হাত-পা বাঁধা ছিল। তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতের নাম সাথী (৩৫)। খিলগাঁও থানার উপপরিদর্শক শেখ মিজানুর রহমান জানান, দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ১৩ নম্বর সড়কের ১৭ নম্বর বাসার পাঁচতলার ফ্ল্যাট থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম মো. শামীম। তিনি মুদি দোকানি। নিজস্ব প্রতিবেদক