সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইসেন্স বাতিলচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গরিব মানুষের মধ্যে স্বল্পমূল্যের চাল-গম বিক্রিতে অনিয়মের অভিযোগে মনতলা বিক্রয়কেন্দ্রের সরবরাহকারী ও যুবলীগের সদস্য জসীম উদ্দীনের ডিলারশিপের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ছাড়া তাঁর জামানতের ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হকের কার্যালয়ে ডিলার নিয়োগ কমিটির আয়োজিত সভায় এই ব্যবস্থা নেওয়া হয়। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।মানববন্ধনহাওরের জীববৈচিত্র্য ও সম্পদ রক্ষা এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়নে হাওর উন্নয়ন বোর্ড সচল করার দাবিতে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে। পরে একই দাবিতে তারা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সুনামগঞ্জ প্রতিনিধি।নিয়োগের দাবিতেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মার্কিন তেল-গ্যাস উত্তোলন কোম্পানি শেভরনের বিভিন্ন কাজে স্থানীয় বাসিন্দাদের সুযোগ দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। উপজেলার পরিবহন শ্রমিক ইউনিয়ন পৌর এলাকার চৌমোহনায় বেলা ১১টা থেকে এক ঘণ্টার এই কর্মসূচি পালন করে। এ সময় ইন্দ্রজিত বর্ধনের সভাপতিত্বে বক্তব্য দেন মো. মিছির আলী, মো. দেলোয়ার হোসেন, জাবেদ হোসেন, হারুন মিয়া প্রমুখ। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।পুনরায় শুরু হচ্ছেকক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে আজ বুধবার পুনরায় জাহাজ চলাচল শুরু হচ্ছে। এর আগে ২১ এপ্রিল থেকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) অনুমতি থাকার পরও সমুদ্র উপকূলীয় এলাকায় কেয়ারী সিন্দাবাদ ও এলসিটি কুতুবদিয়া জাহাজ দুটির চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। সে সময় ‘কালবৈশাখীর আশঙ্কায়’ জাহাজ দুটির চলাচল বন্ধ করে দেওয়া হলেও গতকাল মঙ্গলবার শর্তসাপেক্ষে তা চলাচলের অনুমতি দেওয়া হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।