সংক্ষেপে সারা দেশ
ইয়াবাসহ আটকইয়াবা বড়িসহ আবদুল্লাহ আল মামুন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ব্রিজের পূর্বপাড় থেকে এক প্যাকেট ইয়াবা বড়িসহ গত মঙ্গলবার রাতে মামুনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ বলেন, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) সহিদুল হক বাদী হয়ে মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।লাশ উত্তোলননোয়াখালীর চাটখিলের গোপাইরবাগ গ্রামে ডাকাতের গুলিতে নিহত গৃহবধূ নাজমা আক্তারের লাশ ১৪ দিন পর গতকাল বুধবার কবর থেকে উত্তোলন করা হয়েছে। পুলিশ জানায়, গত ৩১ মার্চ একদল ডাকাত ব্যবসায়ী টিটু মিয়ার গোপাইরবাগ গ্রামের বাড়িতে হামলা চালায়। এ সময় নাজমা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ এপ্রিল তিনি মারা যান। থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।কৃষক খুনযশোরের কেশবপুর উপজেলায় গতকাল বুধবার জমির পানি সরানো নিয়ে বিরোধে আইনাল হোসেন (৫৫) নামের এক কৃষক খুন হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার মহাদেবপুর গ্রামের আবুল কাশেম ও তাঁর ভাই আহাদ গত মঙ্গলবারের বৃষ্টিতে তাঁদের জমিতে পানি জমে গেলে পানি সরাতে আইনালের জমির আইল কেটে দিলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আবুল কাশেম লাঠি দিয়ে আইনালের পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। থানার উপপরিদর্শক নাসির উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেশবপুর (যশোর) প্রতিনিধি।