সংক্ষেপে সারা দেশ
নারীকে হত্যারংপুর শহরের পীরজাবাদ এলাকায় গত শুক্রবার এক নারীর কোদালের আঘাতে অপর এক নারী খুন হয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে এলাকার ফুলু কবিরাজের কাছে মানসিক ভারসাম্যহীন শবনমকে (২০) তাঁর পরিবারের লোকজন চিকিৎসা করাতে নিয়ে যায়। এ সময় ফুলুর মা হাফেজা (৬৮) শবনমকে দেখতে যান। হঠাৎ করে শবনম উঠানে থাকা কোদাল দিয়ে হাফেজার মাথায় আঘাত করেন। এতে তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী জানান, শবনমকে জেলহাজতে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।করাতকল উচ্ছেদকক্সবাজারের মহেশখালীতে গত শুক্রবার একটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মোছাদ্দেক ফারুকির অবৈধ করাতকল উচ্ছেদ করেন। এ সময় বিপুল পরিমাণ সরকারি কাঠও উদ্ধার করা হয়। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি।হত্যার অভিযোগকুমিল্লার দাউদকান্দির জিংলাতলী গ্রামে যৌতুকের দাবিতে গত শুক্রবার রহিমা (১৮) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দুই মাস আগে একই গ্রামের আবদুর রহমানের সঙ্গে রহিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রহিমার ওপর নির্যাতন করছিলেন রহমান। শুক্রবার নির্যাতনের একপর্যায়ে রহিমাকে হত্যা করেন রহমান। দাউকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সৌরজিত বড়ুয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিনাটোরে মানববন্ধনটেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত পরিবর্তন করায় নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বেলা ১১টায় ‘আমরা নাটোরবাসী’র ব্যানারে কয়েক শ মানুষ নাটোরের পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা প্রতিবাদ সমাবেশে মিলিত হন। সেখানে বক্তারা বলেন, সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। নাটোর প্রতিনিধি।বাদ্যযন্ত্র প্রদানরাজশাহীর গোদাগাড়ী উপজেলার রক্ষাগোলা আদিবাসী গ্রাম সমাজ সংগঠনের অধিভুক্ত ১১টি গ্রামে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে। আদিবাসী সংস্কৃতির বিকাশের লক্ষ্যে গত শুক্রবার গ্রামপ্রধানদের হাতে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ্যযন্ত্রগুলো তুলে দেওয়া হয়। এ উপলক্ষে রক্ষাগোলা আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আদিবাসী নেতা সাহেব মুরমুর সভাপতিত্বে অতিথিরা বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।