সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রসহ গ্রেপ্তারসাতক্ষীরায় মনিরুল ইসলাম নামের এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারুল ইসলাম জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে মনিরুল ওই দিন রাতে খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল। গোপন খবরের ভিত্তিতে রাত নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরালাশ উদ্ধারসিরাজগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (৩০) ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে বনপাড়া-হাটিকুমরুল সড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন নবী জানান, রোববার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে অন্য যানবাহন লাশটির ওপর দিয়ে চলাচল করার কারণে সেটি ছিন্নভিন্ন হয়ে যায়। গতকাল বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জযাত্রা শুরু সংস্থাপন মন্ত্রণালয় নাম পরিবর্তনের মধ্য দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন যাত্রা শুরুর কথা জানান। মন্ত্রিসভার গত বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত অনুমোদন হয়। সচিব বলেন, এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) পদ্ধতির পরিবর্তন করে পিবিইএস (পারফরম্যান্স বেইজড ইভাল্যুয়েশন সিস্টেম) করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রস্তাব সচিব কমিটিতে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদককারেন্ট জাল ধ্বংসনারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা স্টেশনের কোস্টগার্ডের সদস্যদের গত তিন মাসে ধলেশ্বরী ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক করা দুই লাখ ১১ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের মূল্য প্রায় এক কোটি টাকা। গতকাল সোমবার পাগলা কোস্টগার্ড স্টেশনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলামের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফেরদৌস আহম্মেদ জানান, নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা ধলেশ্বরী ও মেঘনা নদীতে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ২ মে পর্যন্ত দুই লাখ ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি