সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন অনুষ্ঠিতবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে এস এম দাউদ আলী সভাপতি, শেখ আসরাফ-উজ্জ-জামান মহাসচিব ও মহিউদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত শনিবার নগরের মজিদ সরণি এলাকায় অবস্থিত উন্নয়ন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২৯ জন ভোটারের মধ্যে ১২৫ জন ভোট দেন। নিজস্ব প্রতিবেদক, খুলনা।তিনজন আটকপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বন্দর এলাকা থেকে জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গত সোমবার তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন শামীম হাসান, বেল্লাল হোসেন বাপ্পী ও রফিকুল ইসলাম। এ সময় ছয়টি জাতীয় পরিচয়পত্র, ৯০০ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রায় ২৫ হাজার রঙিন ছবি, একটি কম্পিউটার মনিটর ও দুটি সিপিইউ উদ্ধার করেছে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুর রব খান জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তার ৪কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা ও ঝিনাইদহ শহর থেকে গত সোমবার ও গতকাল মঙ্গলবার চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা সবাই চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সদস্য। তাঁরা হলেন সেলিম হোসেন, সুজন আলী, মো. জিন্নাহ ও আলমগীর। তাঁরা চারজনই কুষ্টিয়ার হোমিও চিকিৎসক পবিত্র কুমার অপহরণ মামলার আসামি। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুষ্টিয়া অফিস।বাস ধর্মঘটকিশোরগঞ্জে দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার বাস ধর্মঘট অব্যাহত ছিল। মে দিবসে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিরোধের জের ধরে মোটরযান শ্রমিকেরা গত সোমবার থেকে এ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ।