সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা স্মারকবেসরকারি প্রতিষ্ঠান এমিনেন্স এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত মঙ্গলবার একটি সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও আরসিএইচসিআইবির প্রকল্প পরিচালক মাকদুমা নারগিস। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও এমিনেন্সের প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহ মনির হোসেন। উল্লেখ্য, সম্প্রতি এমিনেন্স ১১টি জেলার ৯৫টি উপজেলার ৩১৯১টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবাদানের পরিকল্পনা হাতে নিয়েছে। বিজ্ঞপ্তি।১১ রামদা উদ্ধারপর্যটনকেন্দ্র কুয়াকাটায় গত মঙ্গলবার অভিযান চালিয়ে ১১টি রামদা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পটুয়াখালী র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নূর-উজ-জ্জামান জানান, অভিযান চালানোর সময় কুয়াকাটার লতাচাপলী বাজারসংলগ্ন এলাকা থেকে ছয়টি, ধোলাই মার্কেট-সংলগ্ন এলাকা থেকে তিনটি, পার্শ্ববর্তী এলাকা থেকে আরও দুটিসহ মোট ১১টি রামদা উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পটুয়াখালী অফিস।১৭ বছরের জেলঅস্ত্র আইনের এক মামলায় অভিযুক্ত আবদুস সালাম নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাজবাড়ীর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম হোসেন ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার মতিয়াগাছী গ্রামের আবদুস সালাম ড্রাইভারের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সালামকে একটি শাটারগানসহ গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।তারিখ পরিবর্তনব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণের তারিখ ৪ জুনের পরিবর্তে ৯ জুন নির্ধারণ করা হয়েছে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড়, ভলাকুট, কুন্ডা, গোয়ালনগর, নাসিরনগর, বুড়িশ্বর, ফান্দাউক, গুনিয়াউক, হরিপুর, গোকর্ণ, পূর্বভাগ, চাপরতলা ও ধরমণ্ডল ইউপি নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ মে, মনোনয়নপত্র বাছাই ১৩ ও ১৪ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ মে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।