সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে স্বাস্থ্যসেবাবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়িতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আগামী সোমবার বিনা মূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করেছে। এ সময় রক্তচাপ, রক্তের গ্রুপ, ব্লাড সুগার পরীক্ষা, উচ্চতা ও ওজন নির্ণয়, বিএমআই পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হবে। এই সেবা ওই দিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলবে। এর উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ মো. চয়ন ইসলাম। এতে আরও উপস্থিত থাকবেন ইউএনও রাসেল সাবরিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।যুবকের কারাদণ্ডকলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কুষ্টিয়ায় গতকাল শুক্রবার আতিয়ার রহমান (২৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর ইউএনও মমতাজ বেগম জানান, শহরের মঙ্গলবাড়িয়া এলাকার ওই ছাত্রী গতকাল দুপুরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিল। এ সময় একই এলাকার বখাটে আতিয়ার মেয়েটির পিছু নেয়। একপর্যায়ে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে আতিয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ওই দণ্ড দেওয়া হয়। কুষ্টিয়া অফিস।ইউপি নির্বাচন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নয়টি ইউনিয়নে গতকাল শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭০, মেম্বার পদে ৩৫১ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।