সংক্ষেপে সারা দেশ
গ্রেপ্তারমাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. কুতুব উদ্দিনকে গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন খান জানান, মো. কুতুব উদ্দিনের বিরুদ্ধে তাঁর প্রতিবেশী পারনান্দুয়ালি গ্রামের সাহাবুল ইসলামের দোকানে হামলা, ভাঙচুর-লুটপাট ও মারধরের অভিযোগে মামলা রয়েছে। মাগুরা প্রতিনিধিঅবৈধ জাল ধ্বংসপদ্মা নদীতে অভিযান চালিয়ে উদ্ধার করা ১৪ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া বাঁশের তৈরি পাঁচটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হয়ে সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত দুটি ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে এ অভিযান চালান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিমানববন্ধনখুলনার টুটপাড়া এলাকার কলেজছাত্র মিলন শেখের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সোমরার সকাল ১০টায় শহরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি আয়োজন করে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ খুলনা। সহযোগিতায় ছিল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এবং সম্মিলিত নারী সমাজ। সমাবেশে বক্তরা মিলন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিউৎসব শুরুফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লায় অবস্থিত শ্রীঅঙ্গনে মহানাম সম্প্রদায়ের বাৎসরিক উৎসব শুরু হচ্ছে। সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জগদ্বন্ধু সুন্দরের ১৪১তম আবির্ভাব তিথি উপলক্ষে আজ মঙ্গলবার থেকে এ উৎসব শুরু হবে।আজ বিকেলে ভগবত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। উৎসবে ১৬ প্রহরব্যাপী মহানামসংকীর্তন, তারকব্রহ্ম হরিনাম, অষ্টকালীন লীলা, কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান থাকবে। ফরিদপুর অফিসভোট চেয়ে খুদে বার্তাকেরানীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা ভোট ও দোয়া চেয়ে ভোটারদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী জেড এ জিন্নাহ জানান, ‘সময়ের অভাবে অনেক ভোটারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না। তাই এসএমএসের মাধ্যমে ভোট চাচ্ছি।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসএমএসের মাধ্যমে ভোট চাইতে প্রার্থীদের কোনো বাধা নেই। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিব্যবসায়ী আহতগাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তের গুলিতে আবুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পিঠে ও পায়ে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে টঙ্গীর মধুমিতা সড়কের দরবার শরিফের কাছে তাঁর নিজ বাড়ির অদূরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রোববার রাত ১০টার দিকে ব্যবসায়ী আবুল হাসান বাসার কাছে অবস্থিত চায়ের দোকানের সামনে আসেন। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া চার-পাঁচজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর পা ও পিঠে দুটি গুলি করে মোটরসাইকেলে এলাকা ত্যাগ করে। তাঁকে প্রথমে টঙ্গী ও পরে বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তাঁর স্বজনেরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। গাজীপুর প্রতিনিধি