সংক্ষেপে সারা দেশ
বিনা মূল্যে সার্জারিরংপুর শহরের আর কে রোডে অবস্থিত আইডিয়াল ক্লিনিকে ১৭, ১৮ ও ১৯ মে তিন দিনব্যাপী বিনা মূল্যে ঠোঁট ও তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি করা হবে। ১৭ মে সকাল নয়টা থেকে রোগীদের নাম তালিকাভুক্ত করা হবে। নিজস্ব প্রতিবেদক, রংপুর।প্রকাশনা উৎসবরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানারা হোসেন প্রণীত ও বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) কর্তৃক প্রকাশিত ঐরংঃড়ৎু ড়ভ অহপরবহঃ ইবহমধষ গ্রন্থের প্রকাশনা উৎসব হবে ১৪ মে। আইবিএসের সেমিনার কক্ষে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অধ্যাপক সালাহ্উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ছয় ডাকাত গ্রেপ্তারগোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে গত সোমবার ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি শাটারগান উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলো—শাহীন মুন্সি, হোসেন সিকদার, রহমত শেখ, কোবাদ মুন্সি, এমরান সর্দার ও টিটু মোল্লা। গোপালগঞ্জ প্রতিনিধি।