সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই দলেরফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিনজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হলেন: উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আহাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নজির মিয়া এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান। অবশ্য জয়ের ব্যাপারে তাঁরা তিনজনই শতভাগ নিশ্চিত। আগামী ৬ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর অফিস।দুজন গ্রেপ্তারদিনাজপুরের সদর উপজেলার পরজপুর মিস্ত্রিপাড়া গ্রামে গতকাল বুধবার খোলা বাজারে বিক্রির (ওএমএস) চালসহ দুজনকে আটক করে জনতা। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দ্বীন মোহাম্মদ ও মো. সাইফুল। কোতোয়ালি থানার ওসি হাসান ইকবাল জানান, এ ব্যাপারে গ্রামপুলিশ মাহমুদুল হাসান গতকাল থানায় মামলা করেছেন। দিনাজপুর অফিস।মনোনয়নপত্র সংগ্রহজয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মেম্বর পদে মোট ১০৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, প্রথম দিনই বেশির ভাগ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।সংবাদ সম্মেলনবান্দরবানে নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়িভাড়া বৃদ্ধি এবং ভাড়াটেদের হয়রানির প্রতিবাদে গতকাল বুধবার ঘরভাড়া গ্রহীতা অধিকার সংরক্ষণ কমিটি সংবাদ সম্মেলন করেছে। এতে এক শ্রেণীর নব্যবাড়ির মালিকের সীমাহীন হয়রানি থেকে ভাড়াটেদের রক্ষার জন্য জেলা শহরের বিভিন্ন এলাকায় বাড়িভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি জানানো হয়েছে। বান্দরবান প্রতিনিধি।অভিষেকময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসার পরিষদের ২০১১ সালের নয়া কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে গতকাল বুধবার। গত ২৫ এপ্রিল নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে নূরুল ইসলাম সভাপতি এবং হাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল খালেক। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।