সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাড়ালা গ্রামে বৌলাই নদী থেকে গতকাল বৃহস্পতিবার কাদিছ মিয়া (৫০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসী জানায়, গত বুধবার বিকেলে মহালিয়া হাওরে ধান কেটে ১৪ জন শ্রমিক নৌকায় করে বাড়ি ফিরছিল। এ সময় হঠাৎ নৌকাটি কালবৈশাখীর কবলে পড়ে। এতে নৌকাটি ডুবে যায়। ১৩ জন শ্রমিক সাঁতরে তীরে উঠলেও কাদিছ নিখোঁজ হন। তাহিরপুর থানার এসআই রফিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।সেরা প্রতিষ্ঠানএবারের এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট বোর্ডের সেরা বিশের মধ্যে স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠান তিনটির মধ্যে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের পাসের হার শতভাগ। সরকারি সতীশচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের ১৩১ জনের মধ্যে পাস করেছে ১৩০ জন। ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চবিদ্যালয়ে ৬৩ জনের মধ্যে ৬২ জন পাস করেছে। এরা যথাক্রমে ১০, ১৮ ও ১৯তম স্থানে রয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি।রামগঞ্জে হার্ট ক্যাম্পলক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার জনতা মা-শিশু ও জেনারেল হাসপাতাল (প্রা.) লিমিটেডে আজ ১৩ মে শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই হার্ট ক্যাম্পে হূদরোগীদের বিনা মূল্যে ব্যবস্থাপত্র দেবেন আমেরিকা থেকে আগত ঢাকার অ্যাপোলো হাসপাতালের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন মেজর (অব.) ডা. মোহাম্মদ কামরুল ইসলাম তালুকদার। তাঁর সহযোগী হিসেবে রয়েছেন অ্যাপোলো হাসপাতালের সিনিয়র রেজিস্ট্রার ডা. নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রেজিস্ট্রার ডা. কাজী জাহিদুল হক, আরএমও ডা. সাকিব, চিফ পারফিউশনিস্ট মো. মসিউর রহমান। বিজ্ঞপ্তি।