সংক্ষেপে সারা দেশ
ডাকাতির প্রস্তুতিকালেমানিকছড়ি উপজেলার বাটনাতলীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় নয় ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে ওই নয় ব্যক্তি একটি গাড়িতে করে বাটনাতলীর ভূজনপাড়ায় পৌঁছান। এ সময় খবর পেয়ে সেনাবাহিনী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।বিদায় সংবর্ধনাকুমিল্লার লাকসাম উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের গতকাল রোববার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) লাকসাম উপজেলা শাখা স্থানীয় পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ আসনের সাংসদ মো. তাজুল ইসলাম। বাংলাদেশ শিক্ষক সমিতি লাকসাম উপজেলা শাখার সভাপতি তপন চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আফছার উদ্দিন ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।