সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনজাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য অর্থের বরাদ্দ বাড়ানোর দাবিতে গতকাল সোমবার ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এডিডি ইন্টারন্যাশনাল, সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা ও আস্থা প্রতিবন্ধী নারী পরিষদ এর আয়োজন করে।  ফরিদপুর অফিস।দোকানে চুরিখুলনা সদর থানার কাছে গ্রামীণফোনের ডিলার রাজ্জাক ব্রাদার্স নামের দোকানে গত রোববার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। দোকানের ব্যবস্থাপক জানান, গতকাল সোমবার সকালে তালা খুলে দেখা যায়, দুর্বৃত্তরা দোকানের ভল্ট ভেঙে নগদ ৬০ হাজার টাকা, তিন লাখ টাকার মোবাইল ফোনসেট, চার লাখ টাকার স্ক্র্যাচ কার্ড ও সিমকার্ডসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে।  ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।নারী শ্রমিকের মৃত্যুরাজবাড়ী সদর উপজেলার ধানের একটি চাতালে গত রোববার বয়লারের বিস্ফোরণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। সদর থানার এসআই ওয়াদুদ আলম জানান, ওই দিন নুরুল হক মিয়ার চাতালে তিন নারী ও এক পুরুষ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারা বেগম ও দেলোয়ারা বিবি আহত হন। আনোয়ারাকে গুরুতর অবস্থায় প্রথমে সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।বখাটের কারাদণ্ডনেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রুবেল হাসান ওরফে জয় (১৮) নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, উপজেলার ছিলিমপুর গ্রামের জয় দীর্ঘদিন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই মেয়ের উদ্দেশে অশ্লীল মন্তব্য করেন জয়। খবর পেয়ে পুলিশ জয়কে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।