সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক ১ কুমিল্লা শহর থেকে গতকাল মঙ্গলবার একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, গতকাল শহরের সুজানগর বস্তি এলাকাসংলগ্ন সাইফুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সাইফুলের বাসার বাথরুম থেকে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাইফুলের মেয়েকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।গ্রেপ্তার ৫ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের টি. আলী বাড়ির মোড় যাত্রীছাউনি থেকে গতকাল মঙ্গলবার ২০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মনোয়ারা বেগম, রহিমা বেগম, সাথী আক্তার, আসমা বেগম ও দুলাল মিয়া। থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ওই পাঁচজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।