সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিহত দুইকিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল বুধবার পৃথক বজ্রপাতের ঘটনায় লোকমান হোসেন (১৫) ও তানজিল (১৬) নামে দুই কিশোর নিহত হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গতকাল সকালে উপজেলার কাঁঠালকান্দি গ্রামের লোকমান কাঁঠালকান্দি হাওর থেকে গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রায় একই সময়ে হাওরে মাছ ধরতে গিয়ে ভাটি বরাটিয়া গ্রামের তানজিল (১৬) বজ্রপাতে মারা যায়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।মানববন্ধনমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আইয়ুব আলী (১৯) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন হয়েছে। মানববন্ধনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব, সন্ত্রাসবিরোধী শ্রীমঙ্গলবাসী ও সন্ত্রাসবিরোধী এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে নিহত আইয়ুবের আত্মীয়স্বজনসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। থানার ওসি মো. আব্দুল্লাহ্ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।