সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠননাইজেরিয়ায় বসবাসকারী সব বাংলাদেশির সম্মতিতে গত ২০ এপ্রিল মিজান সিদ্দিকীকে সভাপতি, সুব্রত বর্ধনকে সাধারণ সম্পাদক এবং তারা সাহাকে উপদেষ্টা করে ‘বাংলাদেশি কমিউনিটি ইন নাইজেরিয়া’ নামে একটি সংগঠন গঠিত হয়েছে। নতুন এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির নেতৃত্বে কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। রবিউল আফিজ অনুষ্ঠান পরিচালনাসহ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। এ সময় মির্জা, সমায়েত সম্পা, মিসবা উদ্দিন, আমজাদ, সানজাদ, নুসরাত রেশমী, লিপি, মাহাবুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।পরিভ্রমণজগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের চার রোভার শ্রীমঙ্গল থেকে জাফলং পর্যন্ত হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে ২২ মে যাত্রা শুরু করবেন। তাঁরা হলেন: আখিদুল ইসলাম, এখলাস উদ্দীন, রিয়াজুল ইসলাম ও বাবুল হুসাইন। ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য তাঁরা এই পরিভ্রমণ করবেন। পাঁচ দিনব্যাপী এ প্রোগ্রামে তাঁরা ‘ইভ টিজিংকে না বলুন, পরিবেশ বিপর্যয় রোধে সচেতন হই, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ি এবং জাতীয় সম্পদ রক্ষায় এগিয়ে আসি’—স্লোগান চারটি বহন করবেন। বিজ্ঞপ্তি।