সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবর্ধনানেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংসদ রেবেকা মমিন এই সংবর্ধনার আয়োজন করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাংসদ রেবেকা মমিন। এতে বক্তব্য দেন পৌর মেয়র মাহবুবুন্নবী শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মির্জা আবদুল গণি প্রমুখ। পরে প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে বই দেওয়া হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।গ্রেপ্তার পাঁচটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই চেকপোস্ট এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি শেষে পালানোর সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া পুলিশ তাদের ডাকাতির কাজে ব্যবহূত মাইক্রোবাসটি আটক করেছে। তারা হলো ফজলুল হক, সাবাস বেপারী, শহিদুল ইসলাম, রতন মিয়া ও কবির হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, তাদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা, ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তারা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। নারীর লাশ উদ্ধারটাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এলাকাবাসী তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর তাঁকে ফেলে রাখে দৃর্বৃত্তরা। টাঙ্গাইল অফিস।