সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার দুইচাঁদপুর শহরের লঞ্চঘাট এলাকা থেকে গতকাল শনিবার ভারতীয় আট হাজার যৌন উত্তেজক বড়িসহ রফিক খন্দকার ও শাহাদাত হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। নৌফাঁড়ির হাবিলদার নজরুল ইসলাম জানান, গতকাল ভোরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই দুজনের দেহ তল্লাশি চালিয়ে এসব বড়ি উদ্ধার করা হয়। এগুলোর দাম আনুমানিক পাঁচ লাখ টাকা। তাঁদের বিরুদ্ধে মডেল থানায় একটি মামলা করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি।আমদানি-রপ্তানি বন্ধভারতের স্থানীয় এক সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীর মৃত্যুর কারণে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ফলে সকাল থেকে ভারতীয় কোনো পণ্যবাহী ট্রাক দেশে ঢোকেনি। বাংলাদেশ থেকেও কোনো পণ্যবাহী ট্রাক ভারতে যায়নি। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক কুমার মণ্ডল জানান, সিঅ্যান্ডএফ এজেন্ট তপন স্বর্ণকারের মৃত্যুতে গতকাল শোক পালন করা হয়। এ কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।নোটিশটাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা কমিটি। জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আলীমুল মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত শুক্রবার জানানো হয়, ৯ মে শহীদ স্মৃতি পৌর উদ্যানে দলের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের উপস্থিতিতে ফরহাদ দলের জেলা শাখার যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলামসহ কয়েকজন নেতার সঙ্গে মারামারি করেন। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। টাঙ্গাইল অফিস।ছুটি শুরুসিলেটের শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ রোববার শুরু হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৭ জুন আবার ক্লাস শুরু হবে। তবে ক্লাস ছাড়া অন্যান্য কার্যক্রম ৫ জুন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের এক দাপ্তরিক আদেশে গত বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। শাহ্জালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।