সংক্ষেপে সারা দেশ
মানববন্ধনমেহেরপুরের গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত সিদ্দিকীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার খুলনা শহরের শিববাড়ী মোড়ে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন শেখ বাহারুল আলম, অধ্যাপক মেহেদী নেওয়াজ, অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, অধ্যাপক ধীরাজ মোহন বিশ্বাস, অধ্যাপক মোহাম্মদ মহসিন প্রমুখ। খুলনা অফিস।সুন্দরবনকে ভোটপ্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে গতকাল রোববার পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে ভোট উৎসবের আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে এই ভোটের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম আই সিদ্দিকী। ভোট গ্রহণ চলে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত। পিরোজপুর প্রতিনিধি।গ্রেপ্তার দুই পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রাম থেকে গতকাল রোববার বাবুল হোসেন ও ওহাব আলী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, তাঁদের বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতির মামলা রয়েছে। তাঁরা দুজনই চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সক্রিয় সদস্য ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। পাবনা অফিস।শিক্ষার্থীদের সমর্থনেটাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁদের প্রকৌশল ডিগ্রি প্রাপ্তির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গতকাল রোববার বরিশালের বিভিন্ন ছাত্রসংগঠন মানববন্ধন করেছে। গতকাল বেলা ১১টার দিকে ব্রজমোহন কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের দাবির পক্ষে তারা এই কর্মসূচি পালন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রেজাউল ইসলাম। বরিশাল অফিস।