সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার একপাবনায় জঙ্গি সন্দেহে ওবায়দুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার টেবুনিয়া এলাকায় পাবনা-ঈশ্বরদী সড়কে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে চারটি ধর্মীয় বই উদ্ধার করা হয়। ওবায়দুল্লাহর বাড়ি বান্দরবানের লামা উপজেলার চেয়ারম্যানপাড়া গ্রামে। ওই রাতেই তাঁকে পাবনা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। পাবনা অফিস গুলি উদ্ধারসাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের পুকুর থেকে গতকাল সোমবার পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৪০টি গুলি উদ্ধার করা হয়েছে। শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা আলী হোসেন জানান, বেলা ১১টার দিকে ওই পুকুরটির পুনঃ খনন চলার সময় শ্রমিকেরা গুলিগুলো দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালালউদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিগুলো থ্রি নট থ্রি রাইফেলের।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরামানববন্ধন ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, সিটি কলেজ ও মহিলা কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, ২৮ জুন পর্যন্ত তাঁদের মাস্টার্স পরীক্ষা চলবে। এর মধ্যে ২৭ মে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করায় তাঁরা প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ পাচ্ছেন না।  যশোর অফিসকারাদণ্ডপঞ্চগড়ে মাদক সেবনের দায়ে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলো: বিপ্লব, মঞ্জু, রাসেল ও কিশোর। তাদের সবার বাড়ি পঞ্চগড় শহরে। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ওই যুবকেরা শহরের করতোয়া নদীর পাড়ে এবং জালাসী এলাকায় মাদক সেবন করছিল। খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ওই রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের দণ্ডাদেশ দেন।  পঞ্চগড় প্রতিনিধিমানববন্ধন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিফাত সিদ্দিকার ওপর হামলাকারীদের বিচার দাবিতে গত রোববার সকালে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা মানববন্ধন করেন। হাসপাতাল চত্বরে মানববন্ধনের সময় বক্তব্য দেন নড়াইল জেলা সিভিল সার্জন আবদুস সামাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নড়াইল জেলা শাখার সম্পাদক আবদুল কাদের জসিম, মশিউর রহমান বাবু, শামীম আল আজাদ প্রমুখ।  নড়াইল প্রতিনিধিমনোনয়নপত্রঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৬৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। আগামী ১৬ জুন নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন কৈলাইল ইউনিয়নে। আর চুড়াইন ইউনিয়নে জমা দিয়েছেন ১০ জন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিজরিমানাপরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিএসটিআই ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকা, অতিরিক্ত ইট মজুদ ও পরিবেশদূষণের দায়ে নারায়ণগঞ্জে পাঁচটি ইটভাটাকে গতকাল সোমবার দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এগুলো হলো—ফতুল্লার পঞ্চবটীর ধর্মগঞ্জে নিউ ন্যাশনাল ব্রিকস অ্যান্ড ম্যানুফেকচারার্স, ন্যাশনাল ব্রিক অ্যান্ড ম্যানুফেকচারার্স, এসবি ব্রিকস ফিল্ড, এশিয়ান ন্যাশনাল ব্রিকস ফিল্ড ও পিবিএম ব্রিকস ফিল্ড। নারায়ণগঞ্জ প্রতিনিধি