সংক্ষেপে সারা দেশ
নেতা গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য খালেক মোল্লাকে গত সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গত সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকের কার্যালয়ে মননোয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৫ জুন ওই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা। ফরিদপুর অফিস।অস্ত্রসহ গ্রেপ্তাররাজশাহীতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গত সোমবার তিনটি রিভলবার ও ছয়টি গুলিসহ মশিউর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি দিনাজপুরের উপশহর নিউ টাউন এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কারাদণ্ডচট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে বাদল কান্তি নাথ নামের এক ব্যক্তিকে গতকাল মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষিকা থানায় অভিযোগ করলে গতকাল দুপুর তিনটায় বটতলী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাদল অপরাধ স্বীকার করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী তাঁকে এ সাজা দেন। আবু শাহেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি।