সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডরাজশাহীর গোদাগাড়ীতে যৌন হয়রানির অভিযোগে গতকাল বুধবার নজরুল ইসলাম নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি উপজেলার কাঁকনহাট দরগাহপাড়া গ্রামে। পুলিশ জানায়, নজরুল নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। গত মঙ্গলবার মেয়েটির আত্মীয়স্বজন নজরুলকে পুলিশে সোপর্দ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলিয়া মইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নজরুলকে এ শাস্তি দেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।গ্রেপ্তার ১লক্ষ্মীপুর সদর উপজেলায় গতকাল বুধবার শামীম বাহিনীর শামীমকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল নূর হোসেন শামীম লোকজন নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজায়েত উল্যাহর সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। পরে তাঁরা কাউন্সিলরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন। এ সময় জনতা শামীমকে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল বলেন, শামীমকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।