সংক্ষেপে সারা দেশ
বহিষ্কারফাজিল পরীক্ষায় পিরোজপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার চার পরীক্ষার্থী এবং সহায়তার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। নির্বাহী হাকিম আশাফুর রহমান বলেন, গতকাল ইংরেজি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মো. আলামিন, মো. মনিরুজ্জামান, তৌফিকুল ইসলাম ও জামাল হোসেনকে বহিষ্কার করা হয়। সহায়তার অভিযোগে পরিদর্শক বিপুল রঞ্জন ব্যাপারী ও মুনিদ চৌধুরীকেও বহিষ্কার করা হয়। পিরোজপুর প্রতিনিধি।ফাঁসিবাগেরহাটে স্ত্রী হত্যার দায়ে মোফাজ্জেল আকন (৫৫) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম গতকাল এই রায় দেন। মোফাজ্জেলের বাড়ি শরণখোলা উপজেলার রথিয়া রাজাপুর গ্রামে। ২০০৮ সালের ২১ অক্টোবর গৃহবধূ শাহাবাবু খুন হন। পরদিন স্বামী মোফাজ্জেলের বিরুদ্ধে হত্যা মামলা হয়। বাগেরহাট প্রতিনিধি।তিনজনের জেল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম গত বুধবার ইভ টিজিংয়ের অপরাধে তিন ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। মোফাজ্জল হোসেন, আল-মামুন, মুসা কলিমুল্লাহ এই তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আকাশ, রিপন, রাহাত হোসেন ও মাসুদুর রহমানকে ওই জরিমানা করা হয়েছে। সাজা পাওয়া ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে। ইউএনও মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।